রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে কবরস্থান রক্ষার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ ও মানববন্ধন।

  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ১০.৫৬ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের কবরস্থান জবর দখল করে ওই গ্রামের আনোয়ারুল কাদির নামে এক ব্যাক্তি নিজ নামে মাঠপর্চা ও নামজারী করার অভিযোগে, ওইসব বাতিল সহ কবরস্থান রক্ষার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করছেন তিন গ্রামের বাসীন্দারা।
শুক্রবার জুম্মার নামাজের পরে বেলা ২টার সময় পৌর শহরের ঢাকা মোড় নামক স্থানের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ সড়কের দুই পাশে দাঁড়িয়ে আধঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
এসময় বক্তব্য রাখেন ৫নং পৌর কাউন্সিলর মো.মমতাজুর রহমান পারভেজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নাজিম উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুস সামাদ মন্ডল, গৌরীপাড়া মসজিদ কমিটির সভাপতি মো. আলতাব মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের পুর্ব পুরুষদের কবরস্থান জবর দখল করে আনোয়ারুল কাদির গোয়াল ঘর, পায়খানা সহ ব্যাক্তিগত স্থাপনা নির্মান করে নিজ নামে মাঠপর্চা, রেকর্ড এবং নামজারী করেছে। যা আমরা গ্রামবাসীরা কোনো ভাবে মেনে নেবো না। তাই নামজারীসহ ওইসব বাতিল করে কবরস্থান রক্ষার দাবীতে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তায় নেমেছি। অবিলম্বে নামজারী সহ সবকিছু বাতিল করে কবরস্থানের জায়গা দখল মুক্ত করতে হবে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত আনোয়ারুল কাদির এর সাথে কথা বললে তিনি জানান, এটি আমার নিজেস্ব সম্পত্বি আমি দির্ঘদিন ধরে ভোগদখল করে আসছি, আমার জমি আমি কেনো ছাড়বো? প্রয়োজনে কাগজপত্র দেখতে পারেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এবং সহকারী কমিশনার ভুমি মোছা. শামিমা আক্তার জাহান এর সাথে বিষয়টি নিয়ে কথা বলার জন্য তাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com