রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুব ছায়া সংসদের ১৩তম আসর অনুষ্ঠিত।

  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৬.৩৮ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

হারুনঃ  “পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ” শীর্ষক প্রতিপাদ্যে ৩১ মার্চ (বৃহস্পতিবার) সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুব ছায়া সংসদের ত্রয়োদশ অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের যুব ছায়া সংসদে সারা দেশ থেকে আসা প্রায় শতাধিক যুব সদস্য অংশ নেয় এবং তাদের প্রস্তাবনার পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এম.পি)। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. লুৎফুল হাসান, গেইনের নির্বাহী পরিচালক ড. লরেন্স হাদ্দাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. তারিকুল ইসলাম, ডিবিসি নিউজের এডিটর প্রণব কুমার সাহা ও দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম উপস্থিত ছিলেন।
এছাড়া আয়োজকদের পক্ষ থেকে হাঙ্গার ফ্রি ওয়াল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার, যুব ছায়া সংসদের স্পীকার আমান্না জাহান বিভা সহ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি বলেন সরকার খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। খাদ্য নিরাপত্তা এবং প্রযুুক্তি উন্নয়ন সরকারের একটি অন্যতম অগ্রাধিকার। সবক্ষেত্রে যুবদের অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মনে করেন।
ড. লরেন্স হাদ্দাদ যুব ছায়া সংসদের এই প্রক্রিয়াকে অত্যন্ত ফলপ্রসূ প্রক্রিয়া বলে তিনি মনে করেন। তিনি বলেন খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন ও নিরাপদ খাদ্য একটি আরেকটির পরিপূরক। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে যুবদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com