রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

টাঙ্গাইলে আটমাসে ৪ বার ভাঙ্গল নাগরপুর ব্রিজ।

  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪.১৫ পিএম
  • ৪১৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার বেইলি ব্রিজটি আবারও ভেঙে গেছে। দফায় দফায় ব্রিজ ভাঙায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার সাধারণ মানুষসহ পরিবহন সংশ্লিষ্টরা। গত বুধবার সকালে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক পারাপারের সময় উপজেলার ভাদ্রা ইউনিয়নে টেংরিপাড়া গ্রামে নয়নদী শাখা খালের ওপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যায়। এতে টাঙ্গাইলগামী ট্রাকটি ব্রিজে আটকে যায়। পরে ট্রাকটি উদ্ধার করা হলেও বন্ধ রয়েছে যানচলাচল। এ নিয়ে গত আট মাসে চারবার এই বেইলি ব্রিজটি ভাঙলো।

স্থানীয়রা জানান, গত বছরের ২৩ আগস্ট প্রথম বালুভর্তি একটি ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙে ব্রিজের মাঝখানে আটকে যায়। এরপর ১৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার ব্রিজের অন্য স্থানে ভেঙে দুর্ঘটনা ঘটে। চলতি বছরের ৮ মার্চ তৃতীয় বারের মতো ভেঙে যায় ব্রিজের পাটাতন। আর সর্বশেষ বুধবার ব্রিজের অন্য একটি স্থানে পেঁয়াজ ভর্তি ট্রাক উঠতেই পাটাতন ভেঙে গেছে। উপজেলার ভাদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী বলেন, এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই ব্রিজ।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, ২০১৩ সালে ধলেশ্বরী সেতু চালু হওয়ার পর এই সড়কের ব্যবহার বেড়েছে কয়েকগুণ। ফলে টাঙ্গাইল থেকে আরিচা ও পাটুরিয়াঘাট যেতে ফেরি পারাপারের জন্য বেইলি ব্রিজ নির্মাণ করে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ। বেশ কয়েক বছর ধরেই ব্রিজটির অবস্থা নাজুক হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে এ সড়কে প্রতিদিনই বহু যানবাহন চলাচল করছে। এর ফলে ব্রিজটির স্টিলের পাটাতন ক্ষয়ে গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওহিদুজ্জামান মিলন বলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে মেরামতের বিষয়টি নিশ্চিত হয়েছি। সাময়িকভাবে মানুষ চলাচলের উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলের কারণে প্রতিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রিজটি। দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। মেকানিকদের সঙ্গে যোগাযোগ হয়েছে। ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজটি অতিদ্রুত মেরামত করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com