রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জামালপুরের ঝিনাই নদী থেকে নিখোঁজ বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১১.৫৯ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদী থেকে এক ব্যক্তি ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের জালেক মণ্ডলের ছেলে সৌদি প্রবাসী আব্দুল আজিজ (৩৫) ও তার মেয়ে জান্নাত (৫)।
সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, আজিজের সঙ্গে তার ভাই মো. আজাহারের জমি নিয়ে বিরোধ চলছিল। এক মাস আগে দেশে ফেরা আজিজের আবার সৌদিতে যাওবার কথা ছিল আগামী শুক্রবার। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আজিজের পরিবারের ওপর হামলা করা হয়। এরপর থেকে মেয়েসহ নিখোঁজ ছিলেন আজিজ। এ ঘটনায় আজিজের তার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে আজাহার পলাতক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আজিজের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com