রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রুহিয়া থানা প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯.৫৭ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,রুহিয়া-ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন রুহিয়া প্রেসক্লাব এর ঐতিহ্য ও গৌরবের ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবটি ১৯৯৬ সালে ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম খাদেমুল ইসলাম প্রতিষ্ঠা করেন।
৩১ মার্চ বৃহস্পতিবার রুহিয়া ডাকবাংলো মাঠে বিভিন্ন কর্ম সূচীর মধ্য দিয়ে বর্নিল ভাবে রজতজয়ন্তী উদযাপন করা হয়।
প্রথম অধিবেশনে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কেটে ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকি, প্রবীণ সাংবাদিকের সম্মাননা প্রদান করা হয় এবং দ্বিতীয় অধিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের শিল্পী ও রুহিয়া সংগীত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, রুহিয়া থানা প্রেসক্লাবের গবেষণা ও প্রকাশনা সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ডিগ্রি কলেজের উপধাক্ষ্য মজিবর রহমান, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া থানা প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক সাইফুল্লাহ, মোস্তাফিজুর রহমান দোলন, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক কায়সার হোসেন সহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com