সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে অষ্টম শ্রেণির ছাত্রকে বেধর মারপিটের বিচারের দাবীতে মানববন্ধন।

  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮.৫৯ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলীরুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানাধীন ২১ নং ঢোলার হাট অষ্টম শ্রেণির ছাত্রকে বেধড়ক মারপিটের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীসহ ৪ জনের বিরুদ্ধে। হামলার শিকার নুর নবির চাচা বাদি হয়ে ঠাকুরগাঁওয়ে আদালতে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ শে মার্চ বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ উপলক্ষে এক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান চলাকালীন নৈশ প্রহরী ফেরদৌস সহ মুরাদ, মন্টু ও রফিকুল ইসলাম অষ্টম শ্রেণির শিক্ষার্থীর কথা কাটা হইলে উক্ত কথা কাটাকাটির জের ধরে প্রহরীসহ ৪ জন মিলে আনুমানিক ৮ঃ৩০ মিনিটে হত্যা উদেশ্য বাঁশের লাঠি সহ এলোপাথাড়ি মারপিট করেন এতে শিক্ষার্থী নুর নবীর শরীরের বিভিন্ন স্থানে অনেক জখম হয় ও মাটি পরে গেলে আরো বেশি এলোপাথাড়ি কিল,ঘুষি মারতে থাকে ও অষ্টম শ্রেণির পড়ুয়া ছাত্র কে হুমকি দিয়ে বলে এই মারপিটের ফাস হলে বা কোথাও অভিযোগ করে প্রানে মেরে ফেলবে ও সে সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

নুরনবীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ওবিচারের দাবীতে পরিবার ও এলাকাবাসী মানববন্ধনে করেন বক্তব্য রাখেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমীন, সাবেক ইউপি সদস্য আরফান আলী, ইউপি সদস্য ওসমান আলী ওহাব, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহিদ, মাইনউদ্দীন প্রমূখ।
এসময় বক্তারা হামলাকারীর শাস্তি এবং বড়দেশ্বরী হাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল এর অপসারণের দাবি তোলেন।
এদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম এবং বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সেখানে বিদ্যালয়ের সভাপতি দেবাশীষ দত্ত সমীর উপস্থিত ছিলেন, অনুষ্ঠান চলাকালীন সময়ে হাতাহাতির ঘটনা ঘটে যা একটি বিছিন্ন ঘটনা এই বিষয় ভুক্তভোগীর পরিবার এখনো আমাকে লিখিত কোন অভিযোগ করেনি তবে আমি ঘটনার পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগে সমাধানের চেষ্টা করতেছি। আজকে আরও সমাধানের জন্য বসার কথা ছিল কিন্তু আজকে আবার তারা মানববন্ধন করল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com