রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে ‘আমরা করব জয়’ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৬.২০ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

‘ভাবনা থেকে হোক ভালো কাজ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে পালন করা হয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র বর্ষপূর্তি উৎসব।
বর্ষপূর্তি উৎসব উপলক্ষে সকাল সাড়ে ৯টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে রচনা, কুইজ, চিত্রাংক, ছড়া আবৃতি প্রতিযোগিতাসহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।


প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টা আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে স্বেচ্ছা ফাউন্ডেশন রংপুর এর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান প্রদান করা হয়। বিকাল ৫টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক প্লাবন শুভ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী, ওয়ার্ড কাউন্সিলর হারান দত্ত, সমাজসেবক মানিক মন্ডল প্রমুখ।


পরে আনুষ্ঠানিকভাবে রচনা, কুইজ, চিত্রাংক, ছড়া আবৃতি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়।
সন্ধ্যা ৭টায় জাদু প্রদর্শনী এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় ৪ হাজার মানুষের সমাগম ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com