মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

বাকৃবি`র অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে ঝুঁকি।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১০.১৮ পিএম
  • ৪৮৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড়ে অবস্থিত ঢাকা-ময়মনসিংহগামী রেলপথের একটি লেভেল ক্রসিং প্রায় দুই বছর ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রাণহানি এড়াতে লেভেল ক্রসিংটি সুরক্ষিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আরও তিনটি স্থানে চলাচলের সড়ক থাকলেও সেখানে কোনো লেভেল ক্রসিং না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন ক্যাম্পাসের শিক্ষার্থী ও পথচারীরা। ঘটছে ছোট ছোট দুর্ঘটনাও। এটি এখন সবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে থাকা লেভেল ক্রসিংয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার জন্য থাকা একপাশে কার্যকর ব্যবস্থা থাকলে অন্যপাশে অকার্যকর। ট্রেন আসার আগে গেটম্যান একপাশে ব্যারিকেড দিতে পারেন। অপর পাশে পতাকা নিয়ে দাঁড়িয়ে থেকে গাড়ি আটকান তিনি। এরপরও অনেকে ঝুঁকি নিয়েই লেভেল ক্রসিং পার হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন বলেন, ‘প্রতিটি মানুষের জীবনই অনেক মূল্যবান। কিছু মানুষের কাজের অবহেলায় জীবন নষ্ট হোক, সেটা কারও কাম্য না। জব্বারের মোড় বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণ কেন্দ্র। এমন জায়গায় লেভেল ক্রসিং দীর্ঘসময় ধরে বিকল থাকা মেনে নেওয়ার মতো না। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তায় অবিলম্বে রেলগেট মেরামত করা জরুরি। শিক্ষার্থীদের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চালু করাও এখন সময়ের দাবি।’ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্টেশন থাকা সত্ত্বেও তিন যুগের বেশি সময় ধরে সেখানে কোনো ট্রেন থামে না।
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করলে বরাবরের মতো আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। চাকরিপ্রার্থী প্রতিটি পরীক্ষার্থীকে নিয়মিত ঢাকায় যাওয়া-আসা করতে হয়। এতে প্রতিনিয়ত বাড়তি ভাড়া দেওয়া, সময়মতো ট্রেনে উঠতে না পারাসহ নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় স্টেশন চালু করা শিক্ষার্থীদের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে।’
এ বিষয়ে কেওয়াটখালী লোকোশেডের উপসহকারী প্রকৌশলী কবির হোসেন রানা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত। লেভেল ক্রসিং গেট প্রতিস্থাপনের জন্য টেন্ডার এখনো হয়নি। এ জন্য আমরা এটি মেরামত করতে পারিনি। তবে আমি ওপর মহলে বিষয়টি জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। আগামী সপ্তাহের মধ্যে বাঁশের মাধ্যমে একটি অস্থায়ী ক্রসিং গেট স্থাপন করা হবে।’
ক্যাম্পাসের এমন অনিরাপদ লেভেল ক্রসিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকির। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিষয়টা আমারও নজরে আসেনি। রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি, যাতে দ্রুত এটি সংস্কার করে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com