সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২, ৮.১৩ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

শহীদ বেদিতে পুষ্পার্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনে প্যারেড গ্রাউন্ডে কুজকাওয়াজ প্রদর্শন ও মনোমুগ্ধকর ডিসপ্লের এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৫২ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-৫ আসনের এমপি সাবেক মন্ত্রী বর্তমান প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তি যোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গসংগঠন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শহীদদের প্রতি ফুল দিয়ে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করে।

সকাল ৮ টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। সেখানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কুজ কাওয়াজ প্রদর্শন করেন।

সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও খেলাধুলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান,স্বাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছাঃ শামিমা আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতার,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভ্ুঁইয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন নাহার মায়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com