মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে আলোচানা সভা অনুষ্ঠিত হয়। ২৩শে মার্চ বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া। সিনিয়র উপজেলা মৎস কমর্কতা এ.এস.এম সানোয়ার রাসেল, উপজেলা প্রাণি সম্পদ কমর্কতা ডা আবু সাদাত মোঃ সায়েম, উপজেলা কৃষি অফিসার সাধন কুমার মজুমদার, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, মগটুলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ, জাহানারা বেগম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।