রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আমতলীতে মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ।

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৪.২৭ পিএম
  • ৪২৬ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা।

জানা গেছে,সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ,পরিবহণ, মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন।নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য বিশেষ ভিজিএফ’র বরাদ্ধ দেয়।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা আড়পাংগাশিয়া ইউনিয়নের ১৩৪৮ জন নিবন্ধিত জেলের মধ্যে থেকে এই ধাপে ৭০০ জন জেলের মাঝে জন প্রতি ৪০ কেজি করে চাল দেয়া হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন,প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে।ওই কর্মসূচির চাল অত্র ইউনিয়নের নিবন্ধিত ১৩৪৮ জন জেলের মধ্যে থেকে এই ধাপে ৭০০ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com