রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে পুত্রের কিল ঘুশিতে বৃদ্ধা মাতার মৃত্যু।

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ২.৪৯ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের সদরে পারিবারিক কলহের জেরে ছেলের কিল ঘুষিতে হাফিজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে ছেলে ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। সোমবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের নদীর পাড় পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ওই এলাকার মৃত জবান আলীর আলীর স্ত্রী।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকে ছেলে মো. আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল, ১১ টার দিকে নিহত হাফিজা খাতুন ও তার পুত্র বধুর সাথে ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মাকে কিল ঘুষি মারে। এতে বৃদ্ধ মা হাফিজা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com