মুহম্মদ আবুল বাশারঃ
সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ঈশ্বরগঞ্জ উপজেলা
নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন। শনিবার উপজেলা হল
রুমে প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউ এন ও হাফিজা
জেসমিন বলেন এ উপজেলায় পৌরসভা সহ ১১টি ইউনিয়নে সম্মানিত
মাহে রজমান মাস উপলক্ষে অস্বচ্ছল প্রান্তিক ও নিম্ন আয়ের
কার্ডধারী ২১১৬২জন লোকদের মাঝে টিসিবি পন্য বিতরণ করা
হবে। এছাড়াও আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ২০২১-২০২২ইং
অর্থ বছরে সারা দেশে ০১ (এক) কোটি পরিবারকে টি.সি.বি
কর্মসুচির আওতার মধ্যে এ উপজেলায় মোট ২১১৬২টি পরিবারের
নিকট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকী মূল্যে ১২ জন ডিলার ওই
পণ্য বিক্রি করবেন। টিসিবির পণ্যের তালিকায় রয়েছে ২ লিটার
তেল,২কেজি ডাল এবং ২কেজি চিনি। ২০ শে মার্চ রবিবার সকাল
১০টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত পৌরসভা ও ১১টি ইউনিয়নের
বিভিন্ন এলাকায় ডিলাররা ওই পণ্য বিক্রি করবেন। প্রেস ব্রিফিং
সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:
আবদুছ ছাত্তার, ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল
কাদির মিয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম
আজাদ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ এবং ডিলারগন
উপস্থিত ছিলেন।