রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফ্রিল্যান্সিং এ‌ নিরবের জীবন বদলানোর গল্প।

  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২, ৬.১১ এএম
  • ৫৩১ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ সমাজের পরিস্থিতি ও চাকরির দূর দর্শা দেখে বাধ্য হয়েই ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেন নিরব। তিনি এখন বড়ো বড়ো কয়েকটি অনলাইন প্রতিষ্ঠান ও মার্কেটপ্লেসগুলোতে গ্রাফিক্স ডিজাইনার ও ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন। ও তার নিজস্ব প্রতিষ্ঠান দাস অনলাইন জোন এন্ড ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার এ নিয়মিত নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি করছেন।

নিরব কুমার দাস ১৯ মে ২০০৩ সালে তার জন্ম নওগাঁর জেলার রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামে। বাবা ডাক্তার নিখিল চন্দ্র দাস ও কল্যাণী রাণী দাস গৃহিণী দম্পতির ছেলে।তিনি ২০১৬ সালে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।ও তিনি ২০১৯ সালে আবাদপুকুর মহ্যাবিদ্যালয়ে থেকে ইন্টার পাশ করে এখন তিনি নওগাঁ সরকারি কলেজে অনার্স এ ছাএ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ২০১৭ সালে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ক্লাস নিতেন। সেখানে বিনা বেতনে কিছু দিন চাকরি করেন তিনি।নিরব কম্পিউটার ট্রেনিং সেন্টারে কাজ করার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ শিখেছিলেন। কিন্তু চাকরির দূরদর্শা দেখে অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেন।

নিরব কুমার দাস ইতোমধ্যে ২৭টি দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছেন। এসব কাজের বিনিময়ে ঘরে বসেই উপার্জন করছেন বৈদেশিক মুদ্রা। নিরবের প্রতি মাসে প্রায় ভালোই ইউএস ডলার আয় করছেন। তার অধীনে স্থানীয় কয়েকজন যুবক ফ্রিলান্সিং করছেন। তারাও এখন স্বাবলম্বী।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ছোটবেলা থেকেই নিরবের কম্পিউটারে কাজ করার প্রতি বেশ মনোযোগ ছিল। তার স্বপ্ন ছিল আইটি প্রতিষ্ঠান গড়ে তোলার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি ঘরে বসেই অনলাইনে কাজ করছে। ইতোমধ্যে সফলও হয়েছে সে।

নিরব কুমার দাস ‘সংবাদ সারাক্ষণ’ কে বলেন, ইউটিউবে ভিডিও দেখে ও দিনাজপুর এর কিছু বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে এসব কাজ শিখেছি। যারা সঠিক প্রশিক্ষণের অভাবে এসব কাজ শুরু করতে পারছেন না, তারা ইউটিউব ও গুগলের সাহায্য নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন। তবে অবশ্যই তাকে অধ্যবসায়ী ও পরিশ্রমী হতে হবে।

আবাদপুকুর মহ্যাবিদ্যালয়ে কলেজের আইসিটি শিক্ষক মাহাবুর রহমান ফ্রিল্যান্সিং সম্পর্কে বলেন,নওগাঁর নিরবের মতো বহু যুবক ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করে বেকারত্ব দূর করছে। চাকরির পেছনে না ছুটে শিক্ষিত যুবকরা ফ্রিল্যান্সিং করতে পারেন। এতে করে এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com