রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য বিক্রয় শুরু।

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ১১.০৪ পিএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে
  1. অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও নিম্ন আয়ের মানুষের মাঝে ভূর্তকী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার ২০ মার্চ বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর সদর পৌরসভার আয়োজনে হ্যাপী সিনেমা হল প্রাঙ্গণে প্রথম পর্যায়ে পৌরসভার ১, ৫ ও ৬ নং ওয়ার্ড বাসিন্দাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়। পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুসুরি ডাল।

পৌরসভার মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূাঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নূর-এ-আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সাংবাদিক হোসাইন আহমেদ হেলাল ও কবি প্রাবন্ধিক কলামিস্ট ও সাংবাদিক অ আ আবীর আকাশ প্রমূখ।

এ সময় নানা শ্রেণি-পেশার মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে স্থানীয়দের অনেকেই জানিয়েছেন তারা টিসিবির পণ্য কার্ড দিয়ে নিতে চান না। পূর্বের মত স্বতঃস্ফূর্তভাবে বিতরণ করা হলে নিম্নআয়ের মানুষগুলো কেনার সুযোগ পাবে, অন্যথায় কার্ড স্বজনপ্রীতির মাধ্যমে ও রাজনীতিকরণ হয়ে যাবে বলে আশংকা করেন। টিসিবি পণ্য তারা কার্ডের মাধ্যমে বিতরণ না করার দাবি জানান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com