রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে ন্যায্য মূল্যে পণ্য পাবে ১ লাখ ১৫ হাজার পরিবার

  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৬.২০ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় নিন্ম আয়ের প্রায় ১ লাখ ১৫ হাজার পরিবারকে কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দেয়া হবে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
তিনি জানান, ২০ মার্চ থেকে এ কার্যক্রম চালু হবে। প্রাথমিকভাবে জেলার ৫টি উপজেলায় ১৩ জন ডিলারের মাধ্যমে ২১ মার্চ পর্যন্ত মোট সাড়ে ৩২ হাজার পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে। পর্যায়ক্রমে বাকিদেরকেও দেয়া হবে।
তিনি জানান, টিসিবির পণ্য চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল লিটার প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা করে বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না আসলে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, নিগার সুলতানা, প্রেসক্লাবের সভাপতি হোছাইন আহম্মেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ প্রিন্ট ও ইলকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com