দিলীপ কুমার দাস,জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ ময়মনসিংহে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী। দিবসটি উপলক্ষে সকালে সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতিয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে শ্রদ্ধা নিবেদন করেন – বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, সরকারী- বেসরকারী বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ফুলেল শুভেচছা জানান। এর পরে সার্কিট হাউস মাঠ থেকে ট্রাকযোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, সুবর্ণ জয়ন্তী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।