রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৯.৫৩ পিএম
  • ৪৭১ বার পড়া হয়েছে

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়।

“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার, সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন’র সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০.০০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আনন্দ র‌্যালী বের ও শিশুদের নিয়ে কেক কাটা হয়।র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, বাংলাদেশ আওয়ামী লীগ তালতলী উপজেলা সহ-সভাপতি মোঃ কামরুল আহাসান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূরে আলম সুমন,তালতলী থানার অফিসার ইনচার্জ মো.সাখাওয়াত হোসেন তপু তালতলী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো.আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ প্রমুখ।

এসময় তালতলী উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সেই সাথে অভিভাবকদের ফুল দিয়ে বরণ করেন তালতলী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তিবর্গ।

উপজেলা শিক্ষা অফিসার জনাব মো.লুৎফর কবির বলেন,বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সরকারি কলেজের ৮৫ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীসহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com