মুহম্মদ আবুল বাশারঃ
ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটী গ্রামের হযরত মাওলানা মুহম্মদ আবদুল হক এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ বৃহস্পতিবার নিজ বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুহম্মদ আবদুল হক কর্মময় জীবনে বৈরাটী আলিম মাদরাসায় সিনিয়র শিক্ষক (মৌলভি) পদ থেকে অবসরে যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর (ভুলসুমা) গ্রামের সাইয়্যিদ বাড়ীর সৈয়দ মুহম্মদ আবুল মনসুর, মুহম্মদিয়া শরীফ বৈরাটী’র সভাপতি ও বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম। এছাড়াও মুহম্মদ আবদুল হকের বড় ছেলে হযরত মাওলানা শাহ্ সুফি মুহম্মদ রিয়াজুল হক, মুহম্মদ নাজমুল হক, হযরত মাওলানা মুহম্মদ মঞ্জুরুল হক, মুহম্মদ মুখছেদুল হক, মুহম্মদ শামছুল হক সহ পরিবার-সমাজ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে মুহম্মদ আবদুল হকের রূহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাযাত করা হয়।