রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে পুলিশি তৎপরতায় অপহৃত শিশু আধা ঘন্টায় উদ্ধার।

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৯.১৭ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪ বছর বয়সী অপহৃত এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও শিশুটির মায়ের একটি ব্যাগ, খোয়া যাওয়া টাকা ও ব্যাগে থাকা গয়নাগাটিও উদ্ধার করেছে পুলিশ।শিশুটি গফরগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত রাওনা গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা। বুধবার দুপুরে গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ অপহৃত শিশুটিকে উদ্ধারের বিষয়ে তথ্য জানান। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ মার্চ) আসরের পর জাহাঙ্গীরের স্ত্রী রাওনা গ্রামের বাড়ি থেকে ৪ বছরের শিশু সস্তানকে নিয়ে বের হন। পরে তিনি গফরগাঁও রেলস্টেশনে এসে সেখানে থেকে রিকশাযোগে উপজেলা পরিষদের দিকে আসার পথে স্থানীয় চট ফ্যাক্টরীর সামনে জনৈক এক ব্যক্তি তার কাছে একটি ঠিকানা জানতে চান। এ সময় অজ্ঞাত আরেক নারী এসে তার নাকে-মুখে রুমাল চেপে অজ্ঞান করে তার শিশু সন্তান ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এর পর মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। পরে সন্ধ্যায় বিষয়টি গফরগাঁও থানার ওসিকে অবগত করলে তিনি পুলিশের ৪টি টিম ছড়িয়ে দেন। এর আধঘন্টা পরেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বুধবার সকালে খোয়া যাওয়া ব্যাগটিও উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মেদ বলেন, শিশু ও খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার করে তার স্বামীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com