রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অধ্যাপক এ এন রাশেদার আরেকটি বই “বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিপর্যয় ও উওরণেরর উপায়”

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১০.০৮ পিএম
  • ৭০৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ
নটরডেম কলেজের সাবেক শিক্ষিকা, মাসিক শিক্ষাবার্তার সম্পাদক, শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা। তিনি বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার নানা ত্রুটি, জাতীয় শিক্ষা নীতি, শিক্ষাক্রম, পশ্চাৎপদতা, বিজ্ঞান শিক্ষা, শিক্ষা ও শিক্ষকদের অধিকার ও কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে ১৯৮৪ থেকে ২০২১ পর্যন্ত তিনি বিভিন্ন পত্র-পত্রিকা, দেশ-বিদেশের সেমিনারে নানাধরণের লেখালেখি করে আসছেন। তাথেকে সময়োপযোগী মূল্যবান প্রবন্ধসমূহের সমন্বয়ে সম্প্রতি প্রকাশ করেছেন “বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিপর্যয় ও উত্তরণেরর উপায়”। এতে বাংলাদেশের বিগত চল্লিশ বছরের শিক্ষার নানা বিষয় ও বিপর্যয়ের চিত্র অঙ্কিত হয়েছে। ফলে এটি বাংলাদেশের একটি বিশেষ কালের শিক্ষাব্যবস্থার ইতিহাসের আকরগ্রন্থ হয়ে উঠেছে। আশা করছি, এ গ্রন্থটি জাতীয় শিক্ষার সংস্কার ও অগ্রযাত্রার ক্ষেত্রে দিক নির্দেশকের ভ‚মিকা পালন করতে সক্ষম হবে।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশের বই মেলায় পালক পাবলিশার্স এর স্টলে এবং প্রথমা, আজিজসুপার মার্কেটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com