রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ৭.০৮ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহনের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মোঃ শফিকুল আজম খাঁন ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।
সভায় ১৮তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। আগের বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়। সভায় জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ নির্মাণ প্রকল্প, ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা, ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-চট্রগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প এবং আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
কমিটি ঢাকা সার্কুলার রেলপথ নির্মান প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com