বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে গ্রন্থমেলা ২ ফেব্রুয়ারি উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ৬.১৩ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

অমর একুশে গ্রন্থমেলা ২০২০’-এর উদ্বোধন অনুষ্ঠান আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবারের পরিবর্তে ২ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল তিনটায় বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ের এই বইমেলা একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এর সদস্য সচিব জালাল আহমেদ বাসসকে জানান,মুজিববর্ষ উপলক্ষে এবারের অমর একুশে গ্রন্থমেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে।তাই যথাযথ মর্যাদা ও গাম্ভীর্য রক্ষা করে বাংলা একাডেমির প্রস্তুতি কার্যক্রম চলছে।
এদিকে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন আকারের স্টল তৈরিতে ব্যস্ত কারিগররা। নতুন বই প্রকাশের পাশাপাশি পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয় মাসব্যাপী এই বইমেলা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com