রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আমতলীতে আবাসিক হোটেলে পুলিশের অভিযান,চার যৌন কর্মী আটক।

  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৬.৫১ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,সিনিয়র রিপোর্টারঃ বরগুনার আমতলী পৌর শহরের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী যৌনকর্মীকে আটক করেছে আমতলী থানা পুলিশ। সোমবার (১৪ মার্চ) দুপুর ২ টায় পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার ইসলামীয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক হয়। আটককৃতরা হলো ঢাকার কেরানীগঞ্জের সত্তার মিয়ার মেয়ে রোজিনা আক্তার নদী (৩০), বাকেরগঞ্জের ডাবর কাঠী গ্রামের রায়হান এর স্ত্রী নুপুর (৩৮), খুলনা সোনাডাঙা উপজেলার নিরালা এলাকার মোস্তাফিজ এর স্ত্রী আছিয়া (২২), বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া হাওলাদার বাড়ির শাহজাহান হাওলাদার এর স্ত্রী ময়না (১৯)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই মিলন মিয়ার নেতৃত্বে পৌর শহরে অবস্থিত উক্ত আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে চার যৌনকর্মীকে আটক করা হয়।এ সমশ পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার, কর্মচারীরা ও খদ্দের পালিয়ে গেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, তাদেরকে ২৯০ ধারায় কোর্টে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com