রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আমতলীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পর স্বামীর মৃত্যু।

  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১০.৩৮ পিএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

মল্লিক মো জামাল বিশেষ প্রতিনিধিঃ পিকআপের চাপায় পিষ্ট হয়ে গত সোমবার স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও পুত্র মোঃ রাকির (১৬) নিহত হয়। স্ত্রী-সন্তান হারানোর শোক সইতে না পেরে তাদের নিহতের ৭ দিন পরে স্বামী মোঃ আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। একই পরিবারের তিন জনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকায় আজ রবিবার ভোরে।

জানাগেছে,উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবার শরীফের উদ্দেশ্যে গত সোমবার বাড়ী থেকে রওয়ানা দেয়। ভাই সিদ্দিক পাহলানের বাড়ীতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ (চট্ট মেট্রো-ন-১১-৯০৬৩) চাপায় পিষ্ঠ হয়ে স্ত্রী নুরুন্নাহার বেগম ও পুত্র রাকিব নিহত হয়। তাদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম। স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে আজ রবিবার ভোর রাতে স্বামী মোঃ আবুল কালাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। একই পরিবারের তিনজনের মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদর রেখে যাওয়া একমাত্র কন্যা পারভীন (১৮) বাবা মা ও ভাইয়ের মৃত্যু শোকে কান্নায় মুর্ছা যাচ্ছেন।

প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মঞ্জু বলেন, স্ত্রী-পুত্র হারানোর শোক সইতে না পেয়ে স্বামী কালামের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি আরো বলেন,৭ দিনের মাথায় একই পরিবারে তিন জনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com