রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে প্রেমিকা থেকে বধু হলেন নেপালী কন্যা।

  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৯.৫৯ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ  টিকটকে পরিচয়, সেই থেকেই প্রেম। এভাবেই কেটে গেছে প্রায় আড়াই বছর। পরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রেমিকা নেপালি কন্যাকে বিয়ে করলেন গৌরীপুরের যুবক পলাশ। ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে পলাশ পালের বাড়ি। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পালের ছেলে। পলাশের স্ত্রী অনুদেবী ভুজেল নেপালি বংশোদ্ভূত। তবে জন্ম ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায়। অনুদেবীর বাবার চাকরির সুবাদে সেখানেই তাদের বসবাস। পলাশের স্বজনেরা জানান, গত ৭ মার্চ অনুদেবী ভুজেল পলাশের হাত ধরে বাংলাদেশে চলে আসেন। গত ১০ মার্চ পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন। পরে শনিবার (১২ মার্চ) গৌরীপুরে বৌভাতের আয়োজন করে পলাশ পালের পরিবার। বৌভাতে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসী।

প্রেম ও বিয়ের বিষয়ে পলাশ পাল বলেন, পেশাগত কারণে আমি গত ছয় বছর সিঙ্গাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় অনুদেবীর সঙ্গে। সেও সিঙ্গাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো। সেই পরিচয় থেকেই আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবে আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেই। তবে প্রথমে অনুদেবী আপত্তি করলেও ভালোবাসা দিয়েই সব জয় করি। অনুদেবী নেপালি, বাংলাসহ বেশ কিছু ভাষায় কথা বলতে পারে। তাই, আমার পরিবারের সঙ্গেও সে খুব সহজেই মানিয়ে নিতে পেরেছে। নেপালি কন্যা অনুদেবী বলেন, সিঙ্গাপুরে অবস্থানকালে টিকটকের মাধ্যমে পরিচয় হয় পলাশ পালের সঙ্গে। তখনই ওকে আমার খুব পছন্দ হয়। তাই তাকেই জীবন সঙ্গী করে নিলাম। তাছাড়া, ওর বাবা-মা ও আত্মীয়রাও অনেক ভালো।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি জানান, আমরা চার ভাই বোনের মধ্যে পলাশ সবার ছোট। অনুদেবীকে পছন্দের বিষয়টি আগে থেকেই আমাকে জানিয়েছিল। পলাশ চেয়েছিল তাকে বিয়ে করবে, তাই হয়েছে এবং বিয়ের মাধ্যমে তাদের প্রেমের সফল পরিণয় ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com