দিলীপ কুমার দাস (জেলা প্রতিনিধি, ময়মনসিংহ)ঃ
নেত্রকোনায় সিমেন্ট বোঝাই ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত তরিকুল (৩৫) জেলার কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে। আরেক জনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত পিকআপ চালক তারিককে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নেত্রকোনা-ময়ময়নসিংহ আঞ্চলিক সড়কের সাকুয়া নামক স্থানে সিমেন্টবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় তার মেরামত কাজ চলছিল। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে নেত্রকোনায় ডিম নিতে আসা একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুই জন ঘটনাস্থলেই নিহত এবং চালক গুরুতর আহত হন। এ বিষয়ে পুলিশের এসআই মামুন জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে। আহত চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।