রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পুরস্কার পেলেন পান্থ আফজাল।

  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১.৪১ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ সেরা সাংবাদিক হিসেবে আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহ-সম্পাদক (বিনোদন বিভাগ) পান্থ আফজাল।

গেল সোমবার (৭ মার্চ) রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

পান্থ আফজাল একজন নিবেদিত সাংস্কৃতিক কর্মী হিসেবে থিয়েটার, সংগীত ও আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার ফলে দেশের সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সংগঠকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন তিনি।

এ ছাড়াও কবি ও লেখক হিসেবে ‘তারার মুখে তারার গল্প’ নামে একুশে বইমেলায় গ্রন্থও প্রকাশ করেছেন পান্থ আফজাল। দীর্ঘ সাংবাদিক ক্যারিয়ারে অসাধারণ অবদানের জন্য ‘সেরা সাংবাদিক’ হিসেবে আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন তিনি।

এই অ্যাওয়ার্ড আয়োজনটিতে এবার পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, ড্যান্স ও বাংলাদেশের সেরা সাংবাদিক এবং সমাজের আইকনিক কিছু ব্যক্তিবর্গকে। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, অপু বিশ্বাস, নিরব, পান্থ আফজাল, পরীমণি, দীঘি, জয় চৌধুরী, চয়নিকা চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবীন, কেয়া পায়েল, তপু খান, পিন্টু ঘোষ, কোনাল, নাদিয়া আহমেদ, নিরব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com