রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নেতাকর্মী ও সাধারণ লোকজনের পাশে ঈশ্বরগঞ্জের সাবেক এমপি আবদুছ ছাত্তার

  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২, ৬.৩৮ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

মুহম্মদ আবুল বাশার:
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ থেকে একাদিক বার নির্বাচিত আওয়ামীলীগের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ লোকজনের খোজ খবর নিতে দেখা যায়। গতকাল সাবেক এমপি আলহাজ্ব আবদুছ ছাত্তার ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের শারীরিক অসুস্থ থাকায় তার খোজ খরব নিতে বাড়িতে গিয়ে হাজির হন।

এ সময় সিরাজুল ইসলামের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন। এ ছাড়াও মাইজবাগ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজ উদ্দিন মড়ল এর শারীরিক অসুস্থ থাকায় সাধুরগোলা নিজ বাড়ীতে গিয়ে সাবেক এমপি আবদুছ ছাত্তার হাজির হন এবং পারিবারিক বিষয়ে কথা বার্তা বলেন। অপরদিকে গত কয়েকদিন আগে ঈশ্বরগঞ্জের ডাক্তার মোঃ আবদুর রাশিদ (এম.বি.বি.এস) সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় সাবেক এমপি আবদুছ ছাত্তার মৃত্যুর সংবাদ শুনে ডাক্তার মোঃ আবদুর রাশিদ এর কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

 

এছাড়াও মাইজবাগ ইউনিয়ন যুবলীগের অফিস লক্ষিগঞ্জ বাজারে পরিদর্শন করেন। এ সময় ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফা হানিফ, মাইজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল, মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল মুনসুর, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সরজুল ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর মতিন, মোঃ রমজান আলী ফকির, ঢাকা থেকে আগত শাওন সহ এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ লোকজন পাশে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com