রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৮.১১ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী, (রুহিয়া)ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ ) দিনব্যাপী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জন্মভূমি পার্ক বিনোদন কেন্দ্রে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনে সকালের নাস্তা দিয়ে শুরু করে পরে শিশুদের ৫০ মিটার দৌড়, কিশোরদের ঝুড়িতে বল নিক্ষেপ, প্রেসক্লাব সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলাদের বলটি ধরো প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধু্লা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় অধিবেশনে রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্ব এক সংক্ষিপ্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।সভায় গবেষণা ও প্রকাশনা সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

শেষে লটারি ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।
লটারী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃহোসনেয়ারা বেগম । এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মাঝহারুল ইসলাম বাদল, সহ সাধারণ সম্পাদক দুলাল হক, দপ্তর সম্পাদক কায়সার হোসেন সহ সংগঠনের কার্যকারী সদস্য রুবেল খান, সদস্য আল মনসুর, লিটন রানা, ফারুক হোসেন, জীবন হোসেন, আপেল মাহমুদ, সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com