মুহম্মদ আবুল বাশার,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফায়ার সাভিস অফিসার দোলুয়ার হোসেন খানের নেতৃত্বে দুর্যোগে করনিয় বিষয়ে মহরা প্রদর্ষন করা হয়।
উপজেলা প্রকল্প কর্মকতা শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, জাপা সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ বিশ্বজিত কুমার বণিক, আবুল কালাম আজাদ প্রমুখ।