বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের “আগামী কয়েক সপ্তাহ বীভৎস” হবে : যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সতর্কতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১২.৫২ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার সামরিক ব্যর্থতা এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে সম্ভাবনা রয়েছে যে, ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও কঠোর এবং নির্বিচারভাবে শক্তি প্রয়োগ করবেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা পরিস্থিতিটির সর্বসাম্প্রতিক প্রকাশ্য মূল্যায়নে এমনটা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের বৈশ্বিক হুমকির বার্ষিক মূল্যায়ন বিষয়ে, মঙ্গলবার কংগ্রেসে প্রদত্ত সাক্ষ্যে, ঐ কর্মকর্তারা ইউক্রেনের একটি বিবর্ণ চিত্র তুলে ধরেন। তারা সতর্ক করেন যে, প্রবল ও প্রায়শই কার্যকর একটি প্রতিরোধ গড়ে তোলা সত্ত্বেও, ইউক্রেনের বেশি সংখ্যক শহর ক্রমান্বয়ে একটি মরিয়া অবস্থার সম্মুখীন হবে।

তারা জানান যে, ইউক্রেনের রাজধানী কিয়েভে আগামী দশ দিনের মধ্যেই খাদ্য ও পানি শেষ হয়ে যেতে পারে।

সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস বলেন, “আগামী কয়েক সপ্তাহ বীভৎস” হতে যাচ্ছে। তিনি আরও বলেন যে, সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতিটি হল পুতিন “বেসামরিক মানুষ হতাহতের বিষয়ে কোন রকম তোয়াক্কা না করেই দ্বিগুণ শক্তি প্রয়োগ করবেন”।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা, পেন্টাগনের তাদের সতীর্থদেরদের মতই, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বাহিনীর মধ্যে বাড়তে থাকা হতাশার কথা বর্ণনা করেন। এই হতাশা উর্ধ্বে পুতিন পর্যন্ত চলে গিয়েছে, যিনি দুই-একদিনের মধ্যেই কিয়েভের পতন হবে বলে আশা করেছিলেন।

তার পরিবর্তে রাশিয়ার বাহিনীর অনুপ্রবেশটি স্থবির হয়ে পড়েছে এবং তাদের ২,০০০ থেকে ৪,০০০ জন সৈন্য হতাহত হয়েছে। এই পুরো সময়টাতেই তারা এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চেষ্টা করছে, যেটিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একটি ত্রুটিযুক্ত পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছেন।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক, অ্যাভরিল হেইনস বিধায়কদের বলেন, “ইউক্রেনীয়দের কাছ থেকে তারা যেমনটি মনে করেছিল তার তুলনায় আরও বেশি প্রতিরোধের সম্মুখীন হচ্ছে এবং গুরুতর সামরিক অক্ষমতা অনুভব করছে।”

পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় নেওয়ার পুতিনের সিদ্ধান্তের বিষয়ে বিধায়কদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলেন যে, এমন পদক্ষেপ “অত্যন্ত অস্বাভাবিক” ছিল।

তবে তারা এও বলেন যে, রুশ বাহিনী তাদের অবস্থান পরিবর্তন করছে এমন কোন আভাস যুক্তরাষ্ট্রের নজরে আসেনি।

হেইনস বলেন, “তিনি (পুতিন) মূলত ইঙ্গিত করছেন যে তিনি চেষ্টা করছেন” যাতে ইউক্রেনের পক্ষে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা সমর্থন আর বৃদ্ধি না পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com