রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পাকুন্দিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর বাশঁ-বেতের তৈরিকৃত পণ্য পরিদর্শন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১২.০৮ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ পাকুন্দিয়া চরপলাশ গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর আদিপেশা , বাশঁ-বেত প্রস্তুতকারী উদ্যোক্তাদের পণ্য পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার জনবান্ধব উপ- পরিচালক কামরুজ্জামান খান।
এসময় হাতের বিভিন্ন তৈরিকৃত পণ্য ঘুরে দেখেন ঢাকা থেকে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, তিনি বলেন উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজের মাধ্যমে গুণগত মানের ও যুগ উপযোগী তাদের পণ্য যাতে রপ্তানি করা যায় এ বিষয়েই এখানে দেখতে আসা।
পরিদর্শনে আসা উপ- পরিচালক কামরুজ্জামান খান বলেন সরকার চাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসতে।
এসময় উপস্থিত পাকুন্দিয়া সমাজ সেবা অফিসার রুহুল আমিন স্যার বলেন অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করতে ও তাদের পেশার টেকসই উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে জেলা ও উপজেলা সমাজ সেবা কার্যালয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যিনি নারী উন্নয়নে কাজ করেন কিশোরগঞ্জের নারী নেত্রী এফবিসিসিআই সদস্য, কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ফাতিমা জহুরা আক্তার,
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের পাকুন্দিয়া উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য, দিলিপ রবিদাস প্রমুখ।
পরে সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনে আসা প্রতিনিধি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com