মুহম্মদ আবুল বাশারঃ
ঈশ্বরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস মঙ্গলবার পালিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজজ্হুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম আব্দুল কাদির, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, তথ্যসেবা কর্মকর্তা শাহানাজ পারভিন, পল্লী সমাজের লাইলি আক্তার প্রমুখ। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মান মর্যাদা তুলে ধরেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসার সাধন কুমার মজুমদার, উপজেলা সমবায় অফিসার নিবেদিতা কর, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক রাধিকা রানী দাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 