আসাদুজ্জামান মাসুদঃ কুমিল্লা সদর বিজয়পুর সরকারি প্রাথমিক স্কুলের তিন স্কুলছাত্রী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ বিজয়পুর বাজারের পাশে মহানগর ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনা ঘটে, তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী,
পুলিশ আরো জানায় নিহতদের পরিচয় জানার জন্য খোঁজখবর চলছে।