মুহম্মদ আবুল বাশারঃ ঐতিহাসিক ৭ই মার্চ রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, রাজিবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল আলী ফকির। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য ও নবনির্বাচিত মেম্বার মোঃ আবুল কালাম খান, রাজিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুল আলম উজ্জ্বল। সার্বিক সহযোগিতায় সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন। এছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান (স্বপন), শিক্ষক প্রতিনিধি মোঃ অলি উল্লাহ্,।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল আলম ফেরদৌস। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিউর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফরিদ আহমেদ, বদরুল আমিন, শিক্ষক-শিক্ষিকা ও মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান, রিয়ান, আলাদিন, আলমগীর কবির, ফারুক , শরিফুল ইসলাম সহ ছাত্র-ছাত্রী আরো অনেকেই উপস্থিত ছিলেন।