ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের নতুন ভর্তি কৃত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছে। গত বুধবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাধারণ ও বিএম শাখার ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীদের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ঈশ্বরগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক দেলোয়ার হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পরিচালক আবুল কালাম আজাদ সহ আরো অনেকেই ।