মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের মুহম্মদিয়া শরীফ বৈরাটী’তে শুক্রবার জুময়ার নামাজের পর মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদিয়া শরীফ বৈরাটীর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষকঃ হযরত শাহ্ সুফি মুহম্মদ আবদুর রউফ। মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করেন মুহম্মদিয়া শরীফের খতিব হযরত মাওলানা শাহ্ সুফি মুহম্মদ রিয়াজুল হক। এছাড়াও মুহম্মদিয়া শরীফ বৈরাটীর সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম, সাংবাদিক মুহম্মদ আবুল বাশার সহ আরো অনেকেই অংশ গ্রহন করেন। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাযাত করা হয়।