রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

উত্তরায় ব্যাটারিচালিত রিক্সা বন্ধ করে বিআরটিসি বাস চালু

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৭.৪৩ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

ট্রাফিক উত্তরা বিভাগের উদ্যোগে উত্তরায় ব্যাটারিচালিত রিক্সা বন্ধ করে বিআরটিসি বাস চালু করা হয়েছে।

ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ বদরুল হাসান, পিপিএম সেবা জানান, উত্তরার ১,৩,৫,৭,৯,১২,১৩,১৪,১৫ ও ১৭নং সেক্টরকে ব্যাটারিচালিত রিক্সা মুক্ত করা হয়েছে। ফলে বিকল্প যানের সংকট থাকায় বেশ কিছু সেক্টরে চলাচলের ক্ষেত্রে জনসাধারণ সমস্যার সম্মুখিন হয়। উক্ত সমস্যা নিরসনের লক্ষে বিআরটিসি’র চেয়ারম্যান এর যোগাযোগ করা হলে বিআরটিসি’র একটি টিম উক্ত সেক্টর সমূহ পরিদর্শন করে পঞ্চবটি হতে খালপার পর্যন্ত বিআরটিসি’র ০৪টি বাস চালুর বিষয়ে একমত পোষন করে।

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৪ মার্চ ২০২২) সকাল ১০:৩০টায় ট্রাফিক উত্তরা বিভাগের আওতাধীন উত্তরা পশ্চিম ট্রাফিক জোনের খালপার হতে পঞ্চবটি পর্যন্ত বিআরটিসি’র ০৪টি বাস জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে স্বল্প ভাড়া মাত্র ১০(দশ) টাকায় পরীক্ষামূলক চালু করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল হক বলেন, বিআরটিসি বাস চলাচলের মাধ্যমে এই এলাকার জনগনের যাতায়াতের কষ্ট লাঘবের পাশাপাশি অতি অল্প সময়ের মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। ব্যাটারি চালিত রিক্সা হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সরকারের গৃহীত এই বিআরটিসির ০৪ (চার)টি বাস চলাচলের পদক্ষেপ প্রশংসার দাবিদার এবং এই বাস সার্ভিসের সংখ্যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি হবে।

একইসাথে অন্যান্য সেক্টর গুলোতেও অভিযান পরিচালনা করে ব্যাটারিচালিত রিক্সা মুক্ত করার লক্ষে ট্রাফিক উত্তরা বিভাগের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে মর্মে জানান ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উত্তরা পশ্চিম ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার মোঃ সাইফুল মালিক; উত্তরা পূর্ব ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম; বিআরটিসির কর্মকর্তা শুকদেব ঢালী; ডিজিএম (অপারেশন) প্রধান কার্যালয় বিআরটিসি ঢাকা; ১২নং সেক্টর কল্যান সমিতির সভাপতি ও সেক্রেটারি এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com