বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জনগণের স্বাধীনতার প্রতি ভালবাসাকে কখনোই নিভিয়ে দিতে পারবেন না: জো বাইডেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১২.৪১ এএম
  • ৬৫৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার গভীর রাতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে, রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করে এবং মুক্তবিশ্বকে “তার হুমকির সামনে নত করতে বাধ্য করতে পারেন” এমন চিন্তা করে “হিসেবে বড় ভুল করেছেন”।

বাইডেন জাতির উদ্দেশে তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের শুরুতে ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ইউক্রেনীয় মিত্রদের কাছ থেকে ব্যাপক, ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার রূপরেখা প্রকাশ করেন, যার মধ্যে ইউক্রেনে অস্ত্র এবং সহায়তা পাঠানো এবং রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

বাইডেন বলেন, “পুতিন ট্যাঙ্ক নিয়ে কিয়েভকে ঘিরে ফেলতে পারেন, কিন্তু তিনি কখনোই ইউক্রেনের জনগণের হৃদয় জয় করতে পারবেন না।” তিনি আরও বলেন, “তিনি তাদের (ইউক্রেনের জনগণের) স্বাধীনতার প্রতি ভালবাসাকে কখনোই নিভিয়ে দিতে পারবেন না। তিনি কখনোই মুক্ত বিশ্বের সংকল্পকে দুর্বল করতে পারবেন না।”

নেটো মিত্ররা সদস্য দেশগুলোর জমির “প্রতিটি ইঞ্চি রক্ষা করবে” জানিয়ে বাইডেন পুনরায় নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধের জন্য সৈন্য পাঠাবে না।

ইউএস ক্যাপিটলে দর্শকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা। উপস্থিত আইনপ্রণেতাদের অনেকেই তাদের সমর্থন জানাতে ইউক্রেনের পতাকার রং হলুদ এবং নীল রঙের পোশাক পরেছিলেন।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের হিসাব মতে, গত বৃহস্পতিবার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ৪০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । তিনি আরও জানান, ইউক্রেনের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে যে, বৃহস্পতিবার থেকে ৬ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু, ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। তারা বলেছে , শেষ পর্যন্ত ৪০ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি,এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com