রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালন।

  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২, ৮.৩৯ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন আফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা চত্বরে নির্বাচন অফিসার মো. ওয়াজেদ আলী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু ছামছুন্নাহার, ইউপি চেয়ারম্যান মানিকত রতন, এনামুল হক, উপজেলা প্রকৌশলী মো. রাইহানুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল ইসলাম, পৌর কাউন্সিলর মো.আব্দুস জব্বার মাসুদ, সমাজ সেবাকর্মকর্তা মো.আখতারুজ্জামান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ। শেষে নির্বাচন অফিস চত্বরে নতুন ভোটারদের ছবি সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো.ওয়াজেদ আলী জানান, অন্যান্য কাজের পাশাপাশী, সপ্তাহে প্রতি বুধবার নতুন ভোটারদের ছবি সংগ্রহের কাজ করা হয়। ভোটার দিবস উপলক্ষে আজকে তা ব্যাপকভাবে করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com