বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেন আক্রমণের নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে বাধা দিয়েছে রাশিয়া

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২.০৮ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে আক্রমণের নিন্দা ও হামলা প্রতিহত করতে একটি প্রস্তাব রাশিয়া শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রুখে দিয়েছে। তবে বেশ কয়েকটি দেশ বলেছে যে, তারা জাতিসংঘের সাধারণ পরিষদে পূর্ণ সদস্যপদ থেকে জবাবদিহিতা চাইবে।

“আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনি যদি জাতিসংঘের সনদ বহাল রাখায় আস্থা রাখেন, তবে হ্যাঁ ভোট দিন। আপনি যদি ইউক্রেনের—বা অন্য কোনো রাষ্ট্রের—সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার অধিকার সমর্থন করেন তবে হ্যাঁ ভোট দিন৷ যদি আপনি বিশ্বাস করেন যে, রাশিয়াকে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে, তাহলে হ্যাঁ ভোট দিন”, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড পরিষদকে বলেন। “যদি এই সনদে বিশ্বাস না রাখেন এবং রাশিয়ার আক্রমনাত্মক ও উস্কানিবিহীন হামলার সঙ্গে একাত্মতা প্রকাশ করার ইচ্ছা পোষণ করে থাকলে না ভোট দিন, বা ভোটদানে বিরত থাকুন।”

যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার প্রস্তুতকৃত খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১ সদস্য সমর্থন করে। চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থাকে। একটি প্রস্তাব পাশের জন্যে পক্ষে নয়টি ভোট প্রয়োজন হয়, তবে কোনো ভেটোও থাকতে পারবে না।

নরওয়ের রাষ্ট্রদূত রুশ রাষ্ট্রদূতকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া উচিত ছিল কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।

“আক্রমণকারীর দ্বারা একটি ভেটো কাউন্সিলের উদ্দেশ্যকে ক্ষুণ্ন করে। এটি জাতিসংঘের সনদের ভিত্তির লঙ্ঘন”, মোনা জুল বলেন। “তাছাড়া, সনদের চেতনায়, একটি সদস্য হিসেবে রাশিয়ার এই রেজুলেশনে ভোট দেওয়া থেকে বিরত থাকা উচিত ছিল।”

রাশিয়ার জবাব

রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি হতে চলেছেন, তিনি এই বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে তার সরকারকে ব্যাপকভাবে সমালোচনা করা হয়। মস্কোকে র্ভৎসনা করতে চাওয়া প্রস্তাবে যোগদানকারী কয়েক ডজন দেশের নামও পড়ে শোনানোর দায়িত্ব ছিল তার ওপর।

বৈঠক শেষে ৮০টিরও বেশি দেশ সেই তালিকায় যোগ দিয়েছে।

নেবেনজিয়া দাবি করেন, খসড়া প্রস্তাবটিকে শুধুমাত্র “রুশ-বিরোধী” হওয়ার কারণে খারিজ করেননি তিনি, বরং ইউক্রেন বিরোধী হিসেবেও খারিজ করেছেন, কারণ তিনি বলেন, এটি ইউক্রেনীয় জনগণের স্বার্থের পরিপন্থী।

“আজকের খসড়া প্রস্তাবটি ইউক্রেনের সমকালীন দৃশ্যপটে আরেকটি নৃশংস, অমানবিক পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়”, তিনি বলেন।

মস্কো ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রাশিয়া পূর্ব ইউক্রেনের বাসিন্দাদের রক্ষা করার জন্য জাতীয়তাবাদীদের বিরুদ্ধে একটি “বিশেষ অভিযান” চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com