রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আক্রমণের সমালোচকদের দমনের চেষ্টার প্রতিবাদে রাশিয়ায় বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২.০২ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুদ্ধবিরোধী মনোভাব ঠেকাতে কর্তৃপক্ষের ব্যাপক দমননীতি সত্ত্বেও বিক্ষোভকারীরা শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মস্কো, সেন্ট পিটার্সবার্গসহ গোটা রাশিয়া জুড়ে ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানাতে রাস্তায় নামেন।

সবচেয়ে বড় বিক্ষোভ হয় সেন্ট পিটার্সবার্গে। সেখানে কয়েক শ মানুষ স্বতঃস্ফূর্তভাবে শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়ে, “যুদ্ধ নয়!” স্লোগান দেন। দাঙ্গা পুলিশ সেখান থেকে একের পর এক বিক্ষোভকারীকে আটক করে।

রাজনৈতিক গ্রেপ্তার নিয়ে কাজ করা সংস্থা ওভিডি-ইনফো রাইটস গ্রুপ বলেছে, রাশিয়ার ২৬টি শহরে ৪৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২২৬ জনকে মস্কোতে এবং ১৩০ জনকে সেন্ট পিটার্সবার্গে আটক করা হয়েছে৷ মস্কোতে, পুলিশ সাধারণ লোকদের—যারা বিক্ষোভের আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদেরও আটক করেছে বলে একাধিক খবরে প্রকাশিত হয়েছে।

শুক্রবার রাতের সমাবেশটি বৃহস্পতিবারের তুলনায় ছোট হয়। বৃহস্পতিবার হাজার হাজার মানুষ রাশিয়াজুড়ে রাস্তায় নামেন। ওভিডি-ইনফো অনুসারে, বৃহস্পতিবার রাতে মস্কোতে এক হাজার ২ জনসহ রাশিয়ার ৫৮টি শহরে মোট ১ হাজার ৮২০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ—তিনি বিক্ষোভের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন, শুক্রবার বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সকলের মতামত শোনেন, এবং “যাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে ও যারা এই ধরনের প্রয়োজনীয় অপারেশনের পক্ষে, তাদের মতামত সম্পর্কেও তিনি অবহিত।

ইউক্রেনের ওপর হামলার সমর্থন এসেছে চেচনিয়ার পক্ষ থেকেও। মুসলিম প্রধান এই দেশের বর্তমান শাসক রমজান কাদিরভ। শুক্রবার চেচেন মিডিয়া জানিয়েছে যে, কাদিরভ প্রায় ১২ হাজার নিরাপত্তা বাহিনী অপারেটিভকে এই অঞ্চলের রাজধানী গ্রোজনির কেন্দ্রে সমাবেশ করেন, যা একটি অপারেশনাল প্রস্তুতি পরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত টিভি চ্যানেল আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যাচ্ছে রাশিয়ান সাঁজোয়া যান একটি গ্রামীণ এলাকায় ঘুরছে এবং একজন লোক চিৎকার করছে, ঈশ্বর তোমাদের সহায় হোন, বন্ধুরা! আমরা আট বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com