বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা হামলা শুরু করেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৩১ পিএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নির্দেশ দেওয়ার পর বুধবার দিবাগত রাত থেকেই ইউক্রেনে হামলা শুরু করে দেশটির সামরিক বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীও পাল্টা হামলা শুরু করেছে। এ অবস্থায় প্রতিবেশী দুই দেশের সীমান্তের বিভিন্ন এলাকায় উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক উপদেষ্টা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার প্রায় গোটা সীমান্ত জুড়েই দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। এর মধ্যে খারকিভ, সামি, ওডেসা খেরসন এবং ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি সামরিক বিমানবন্দরে তুমুল যুদ্ধ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ওই উপদেষ্টা বিবৃতিতে বলেন, তারা আশঙ্কা করছেন যে, বিমানে করে রাশিয়ান বাহিনীকে ইউক্রেনে নামিয়ে দেওয়া হতে পারে। এরপর রাজধানী কিয়েভের সরকারি এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করতে পারে রুশ বাহিনী।

এদিকে, রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি’র বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন সীমান্তের প্রায় সব স্থাপনা ছেড়ে চলে গেছে ইউক্রেনের সীমান্তরক্ষীরা।

এদিকে, সামরিক অভিযানের পাশাপাশি ইউক্রেনে সাইবার হামলাও চালাচ্ছে রাশিয়া। এতে দেশটির প্রতিরক্ষা, শিক্ষা, তথ্য ও অন্যান্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সব তথ্য মুছে গেছে বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে আর্থিক ও অন্যান্য দিক থেকে একেবারে পঙ্গু করে দিতে চায় রাশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com