রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৩৫ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী কর্নেট সাংস্কৃতিক সংসদের ৪০ বছর পুর্তি উৎসব ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি দিন ব্যাপি সদর উপজেলার আকচায় স্বপ্ন জগৎ পিকনিক স্পটে এ মিলন মেলার উদযাপন করা হয়।

বর্ষপুর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী সঞচালনায় বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ-সভাপতি শামিম ফেরদৌস টগর, সারোয়ার চৌধুরী, সিদ্দিক বাবু,সাংবাদিক বিশাল রহমান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, এ্যাড. জাহিদ ইকবাল প্রমুখ।

পরে সদস্যদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংগঠনটি ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ১৯৯০ সালে সংগীত ও শিল্প সাহিত্য অঙ্গনকে সম্পৃক্ত করে সাংস্কৃতিক অঙ্গনেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কর্নেট সংস্কৃতি সংসদ। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতি বছর সংগঠনটি ১৬ দিনব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা আয়োজন করে আসছে।বর্তমানে সংগঠন টি অতীত  সাংস্কৃতিক  ব্যক্তিত্যদের জীবনী সংগ্রহ করে সাংস্কৃতিক মিউজিয়াম তৈরির কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com