মুহম্মদ আবুল বাশারঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক
সম্পাদক ও ঈশ্বরগঞ্জ থেকে একাদিকবার নির্বাচিত সাবেক
এমপি আলহাজ্ব মোঃ আব্দুছ ছাত্তার মগটুলা ইউনিয়নের বৈরাটী
গ্রামের ছফির উদ্দিনের পিতা মকবুল হোসেনের জানাযার নামাযে
অংশ গ্রহণ করেন। গত একুশে ফেব্রুয়ারি সোমবার বৈরাটী
গোরস্থান দারুল ইসলাম মাদরাসার মাঠে জানাযার নামায অনুষ্ঠিত
হয়। মৃত্যুর সংবাদ পেয়ে ব্যস্ততার মাঝেও আলহাজ্ব মোঃ আব্দুছ
ছাত্তার সাবেক এমপি জানাযার নামাযে অংশ নেয়। জানাযার নামাযের
পূর্ব মুহুর্তে সাবেক এমপি আব্দুছ ছাত্তার উপস্থিত লোকদেরকে
বলেন আমাদের একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মহান
আল্লাহ্ পাক ও রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের
সন্তুষ্টি হাছিল করতে হবে। আমাদের সবাই কে রাসূল ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শে জীবন যাপন করতে হবে।
আমরা মকবুল হোসেনের রূহের মাগফিরাত কামনা করি। তিনি আরো
বলেন আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন ঈশ্বরগঞ্জের
মানুষের পাশে থেকে কাজ করতে পারি। (ইনশাআল্লাহ্) এসময়
মগটুলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
শিহাব উদ্দিন আকন্দ, মাইজবাগ পাঁচপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলতাফ উদ্দিন আকন্দ,
মোঃ কামাল উদ্দিন মাস্টার, মাদরাসার মুহতামিম হযরত মাওলানা
মুহাম্মদ আবুল কালাম, এ কে এম মোজাহিদুল ইসলাম, বৈরাটী
ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ আব্দুল মান্নান, মাইজবাগ
বাজারের ব্যবসায়ি আলহাজ্ব মোঃ হাসেম উদ্দিন, মোঃ খলিলুর
রহমান, মোঃ ছফির উদ্দিন, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আবুল মনসুর,
মোঃ শামছুল হুদা দুলাল, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ আহাদ মিয়া ও
মকবুল হোসেনের পরিবারের লোকজন সহ আরো অনেকেই জানাযার
নামাযে অংশ নেন । জানাযার নামাজ শেষে মকবুল হোসেনের রূহের
মাগফিরাত কামনা করে বিশেষ মুনাযাত করা হয়।