রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জবি শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে ফেরা।

  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ১.৪৯ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ২১/১/২০২২ তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৩৩ দিন বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন পূর্বঘোষিত অনুযায়ী, সকাল থেকে সব বিভাগে ক্লাস শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ক্যাম্পাসে আসতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহনের নিজস্ব বাসগুলো চালু করা হয়। বাসে ছিল শিক্ষার্থীদের ভিড়।

দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে ভাল অনুভূতি হচ্ছে জানিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের মাহমুদুল হাসান নোমিন বলেন, দীর্ঘ একমাস সশরীরে ক্লাস বন্ধ থাকার পর আবার ক্লাসে উপস্থিত হতে পেরে ভালোই লাগছে। দীর্ঘদিন পরে আবার সেই চিরচেনা ক্লাসরুম প্রাণ ফিরে পেল সবার উপস্থিতিতে।

এ বিষয়ে ১৫ ব্যাচের শিক্ষার্থী জয়া সরকার বলেন- দীর্ঘদিন পরে আমরা সবাই আবার অফলাইন ক্লাসে যুক্ত হয়েছি যদিও অনলাইন ক্লাসে ক্লাস কার্যক্রম চলাকালীন শিক্ষক যে বিষয়গুলো পড়াতেন সেই বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হতো। কারোর নেটওয়ার্ক সমস্যা, ডিভাইসের সমস্যার জন্য ক্লাস করা কঠিন হয়ে পড়তো। অতঃপর সশরীরে ক্লাস কার্যক্রম অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com