মুহম্মদ আবুল বাশারঃ
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন
এর নির্দেশনায় উপজেলার কর্মরত অফিসারগন উদযাপন করেন।
ইউ এন ও হাফিজা জেসমিন বলেন মাতৃভাষার জন্য যারা জীবন
দিয়েছেন তাদের স্বরণে আলোচনা ও রুহের মাগফিরাত কামনা
করছি। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের
তাৎপর্য-মর্যাদা অপরিসীম। এ সময় ঈশ্বরগঞ্জ থানা
অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য
পরিবার ও পরিকল্পনা ডাক্তার মোঃ নুরুল হুদা খান, সিনিয়র
উপজেলা মৎস অফিসার এ এস এম সানোয়ার রাসেল, উপজেলা
কৃষি অফিসার সাধন কুমার মজুমদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত
ছিলেন।