মুহম্মদ আবুল বাশারঃ
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাজিবপুর
আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের
মধ্যদিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সাধারণ
সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির
সহ-সভাপতি, রাজিবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল আলী ফকির।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য তুলে
ধরেন। সার্বিক সহযোগিতায় সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল
উদ্দিন। স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার
সহ-সভাপতি সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান (স্বপন)।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ
জহিরুল আলম ফেরদৌস। বিশেষ অতিথি রাজিবপুর ইউনিয়ন
আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিদ্যালয়ের অভিভাবক
প্রতিনিধি মোঃ কামাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ অলি
উল্লাহ্, রাজিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুল
আলম উজ্জ্বল, রাজিবপুর পরিবারের সভাপতি মোঃ আলমগীর
হোসেন, রাজিবপুর পরিবারের অন্যতম মডারেটর মোঃ মুরশেদ
আলম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও দশম শ্রেণি মেধাবী
শিক্ষার্থী মেহেদী হাসান, ছাত্র-ছাত্রী সহ আরো অনেকেই
উপস্থিত ছিলেন।