রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ৯.০৩ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে খাইরুল
ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার দুপুরে খাইরুল ইসলাম স্থানীয়
হাফেজিয়া মাদ্রাসার তাফসীরের কালেকশন করার জন্য মোটরসাইকেল যোগে
পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজারের উদ্দ্যেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলার
তুলশীপাড়া মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ছুটে আসা
ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময়
ঘটনাস্থলে ভটভটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা খাইরুলকে উদ্ধার
করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত খাইরুল ইসলাম ১নং ইউনিয়ন
আ’লীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি ও পিছলডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হকের
ছেলে বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন
বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com